প্রধান শিক্ষক

মোহাম্মদ নুর হোসাইন

মোহাম্মদ নুর হোসাইন

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে টিকে থাকতে আমাদের দেশে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষিত নাগরিক। এ সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার জন্য কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষালগ্ন থেকেই এ দায়িত্ব পালন করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গর্ভনিং বডি, শিক্ষক এবং এলাকার সর্বস্তরের জনগনের সহায়তায় বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে চলছে কঠোর পরিশ্রম ও নিরন্তন চেষ্টা। বিগত বছরগুলোতে বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা (অ+) সহ পর্যায়ে ফলাফল অত্যন্ত সন্তোষজনক। বিদ্যালয়ের ৪র্থ তলা একটি  মডেল ভবণ, ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ২য় তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, গ্রন্থাগার এবং জুমা মসজিদ স্থাপিত হয়েছে।